
ক্লাইম্বিং নিয়ে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য আবারো সুখবর!
আপনি কি আগে র্যাপ্লিং-জুমারিং প্র্যাকটিস করেছেন? যদি করে থাকেন তাহলে আপনার জন্যই এই আয়োজন।
পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স টানা তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ক্লাইম্বিং বেইজড প্রতিযোগিতা “ক্লাইম্বাথন বাংলাদেশ”। জেনারেল র্যাপ্লিং-জুমারিং, মাইনর ট্রেইল রানিং এবং আরো কিছু নতুনত্ব নিয়েই আমাদের এবারের আয়োজন।
সলিড রকওয়াল বা বোল্ডারের সুবিধা আমাদের দেশে না থাকলেও দেশে থাকা সীমিত সুবিধার মধ্যেই উদীয়মান ক্লাইম্বারদের জন্য আমাদের এই প্রচেষ্টা। ক্লাইম্বিং নিয়ে সত্যিকারভাবে আগ্রহীদের জন্য নিজের সামর্থ্য যাচাইয়ের এটি একটি চমৎকার সুযোগ।
তাহলে আর দেরী কেন!
নিজের সামর্থ্যকে যাচাই করতে আগ্রহীরা ঝটপট প্রস্তুতি নেয়া শুরু করুন। নিজেকে নতুন করে চেনার এই যাত্রাতে সার্বিক সহযোগিতা নিয়ে ভার্টিক্যাল ড্রিমার্স সবসময় আপনার সাথেই থাকবে।
নিয়মাবলি:
(১) সময়ের ভিত্তিতে স্থান নির্ধারণ হবে।
(২) মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণার তিনটি ধাপ ক্লাইম্ব আপ ও ডাউন করতে হবে
(৩) প্রথম স্টেপ ক্লাইম্বের জন্য আলাদাভাবে কাট অফ টাইম নির্ধারণ করা থাকবে। কাট অফ টাইমের মধ্যে প্রথম স্টেপ কমপ্লিট করতে না পারলে পরের দুইটি স্টেপে ক্লাইম্ব করার সুযোগ পাবেন না এবং প্রতিযোগিতা থেকে বাদ পড়বেন।
(৪) সেল্ফ এংকর পয়েন্ট থাকবে। প্রতিটি স্টেপে ক্লাইম্ব আপ করার শেষে এবং ক্লাইম্ব ডাউনের শুরুতে সেল্ফ এংকর করা বাধ্যতামূলক। সেল্ফ এংকর ব্যবহার না করলে প্রতিযোগিতা থেকে বাদ পড়বেন।
(৫) ডিসেন্ডিং এর সময় ফুল ডিসেন্ডার ব্যবহার বাধ্যতামূলক।
(৬) ডাবল জুমার – সিঙ্গেল জুমার – ফুল ডিসেন্ডার ব্যবহার – এংকর ব্যবহার নিয়ে প্রতিযোগীতার শুরুতেই ব্রিফ করা হবে।ব্রিফিং এ উপস্থিত থাকা প্রতিযোগীদের জন্য বাধ্যতামূলক।
(৭) ব্রিফিং এর পর প্রতিযোগিতা চলাকালীন সময়ে, ডাবল জুমার – সিঙ্গেল জুমার – ফুল ডিসেন্ডার – এংকর ব্যবহার নিয়ে ভলান্টিয়ার বা বিচারক বা অন্য কারো সাহায্য নেয়া যাবে না।
(৮) প্রতিযোগিতার শুরুতেই লটারির মাধ্যমে ক্লাইম্বারদের সিরিয়াল নাম্বার(বিব নাম্বার) প্রদান করা হবে।ওই সিরিয়াল নাম্বার অনুযায়ীই প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশ নিতে হবে।
(৯) প্রতিটি এক্টিভিটি এবং সেল্ফ এংকরের সময় স্ক্রু ক্যারাবিনারের স্ক্রু লক করা বাধ্যতামূলক। কোন প্রতিযোগী স্ক্রু লক করতে ভূলে গেলে, উপস্থিত ভলান্টিয়ার বা বিচারক ভূল সংশোধন করতে বলবেন(ভূল সংশোধন বাধ্যতামূলক) এবং ক্লাইম্বারের টাইমিং এর সাথে প্রতিবার স্ক্রু লকের ভূলের জন্য ৩০ সেকেন্ড যুক্ত হবে।
(১০) উপরোল্লিখিত বেসিক নিয়মাবলীর বাইরে নতুন যোগ হওয়া নিয়ম ও আয়োজন নিয়ে প্রতিযোগিতার শুরুতেই প্রতিযোগীদের ব্রিফ করা হবে।
** ইভেন্টের যেকোন নিয়মাবলি, পরিচালনা সংক্রান্ত যেকোন ব্যাপারে পরিবর্তন করার অধিকার সম্পূর্ণ রুপে আয়োজক কমিটি সংরক্ষণ করে। তবে এক্ষেত্রে আগেই অংশগ্রহণকারীদের অবগত করা হবে।
**যেকোন প্রশ্নের উত্তরের জন্য ইভেন্টে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন।
গিয়ার:
(১) রোপ, হারনেস, জুমার, স্ক্রু ক্যারাবিনার, ফিগার অফ এইট, হ্যান্ড গ্লাভস, হেলমেট আয়োজক ক্লাব “ভার্টিক্যাল ড্রিমার্স” এর পক্ষ হতে সরবরাহ করা হবে।
(২) ব্যক্তিগত গিয়ার (হারনেস,জুমার, স্ক্রু ক্যারাবিনার, ফিগার অফ এইট, হ্যান্ড গ্লাভস/মিটন) ক্লাইম্বার চাইলে ব্যবহার করতে পারবেন।এক্ষেত্রে গিয়ারের সমস্ত দায়-দায়িত্ব ক্লাইম্বারকে নিতে হবে।
(৩) যারা মিটন ব্যবহার করতে অভ্যস্ত বা ইচ্ছুক, তারা চাইলে সাথে নিয়ে আসতেঁ পারবেন।
বিশেষ আকর্ষণঃ
★প্রথম পুরষ্কারঃ ৫০০০/- টাকা
★দ্বিতীয় পুরষ্কারঃ ৩০০০/- টাকা
★তৃতীয় পুরষ্কারঃ ২০০০/-টাকা
এছাড়াও অংশগ্রহণকারী ক্লাইম্বারদের জন্য থাকছেঃ
১. টি-শার্ট
২. ফিনিশার মেডেল
৩. সার্টিফিকেট
৪. সকল প্রয়োজনীয় গিয়ার
৫. দুপুরের খাবার
যারা অংশগ্রহণ করতে পারবেনঃ
রেপেলিং ও জুমারিং এ পূর্ব অভিজ্ঞতা আছে এমন ১৮ বছর উর্ধ্ব যেকোন ক্লাইম্বার।
যেভাবে রেজিস্ট্রেশন করবেনঃ
★ প্রথমেই ইভেন্টে উল্লেখিত দুটি নাম্বারের যেকোন একটি নাম্বারে বিকাশ করুন এবং ট্রানজেকশন আই ডি সংরক্ষণ করে রাখুন।
★ ইভেন্টে রেজিস্ট্রেশন লিংকে গিয়ে ফর্ম ফিল আপ এর সময় কোন নাম্বারে বিকাশ করেছেন, ট্রানজেকশন আই ডি এবং আপনি কোন নাম্বার থেকে বিকাশ করেছেন তা উল্লেখ করুন।
★ রেজিস্ট্রেশন এর ২৪ ঘন্টার মধ্যে কনফার্মেশন e-mail পাবেন। না পেলে পেইজে ম্যাসেজ বা ইভেন্ট ওয়ালে পোস্ট করে জানিয়ে দিবেন।
এন্ট্রি ফিঃ
১০০০ টাকা মাত্র + ২০ টাকা বিকাশ চার্জ (01618416570 পার্সোনাল)
(01717-148173 পার্সোনাল)
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ২৮শে জানুয়ারী, ২০২০
(আসন সংখ্যা সীমিত, তাই যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় কোটা পূরণ হয়ে গেলে রেজিস্ট্রেশন আগেই বন্ধ করে দেয়া হবে)
রেজিস্ট্রেশন লিংকঃ ক্লোজড।
রিফান্ড পলিসিঃ
-রেজিস্ট্রেশন এর সমাপ্তি ঘোষিত হবার পর অংশগ্রহণকারীদের থেকে কোনরুপ ক্যান্সেলেশন বা রিফান্ডের রিকোয়েস্ট গ্রহণ করা হবেনা। ।
-রেজিস্ট্রেশন সমাপ্তির পূর্বে অংশগ্রহণকারীদের অনুরোধে আয়োজক কমিটির বিবেচনা সাপেক্ষে রেজিস্ট্রেশন ফি'র অংশবিশেষ রিফান্ড করা হবে। ।
-যেকোন অবস্থায় আয়োজকগণ ইভেন্ট বাতিল করলে সিংহভাগ রিফান্ড করা হবে।
-কারো আবেদন কমিটি বাতিল করলে তার রেজিস্ট্রেশন ফি থেকে বিকাশ চার্জ ব্যাতিত সম্পূর্ণ অংশই রিফান্ড করা হবে।
ইভেন্ট তারিখঃ ১৪ই ফেব্রুয়ারী, ২০২০ (শুক্রবার)
রিপোর্টিং টাইমঃ সকাল ৭.০০টা
রিপোর্টিং জোনঃ খৈয়াছড়া ঝর্ণার বড়/প্রথম স্টেপের পাদদেশে
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানঃ ১৫ই ফেব্রুয়ারী, ২০১৯ (শনিবার)
ভেন্যুঃ গ্যালারী হাউজ ৬, সারসন রোড,আশকার দীঘির পাড়, চট্টগ্রাম।
(প্রতিযোগীদের কেউ উক্ত দিনে উপস্থিত থাকতে না পারলে প্রতিযোগিতার দিন আয়োজকদের জানিয়ে দেবার অনুরোধ করা গেল )
যা যা আনতে হবেঃ
★পানি (কমপক্ষে ২ লিটার)
★অতিরিক্ত একসেট কাপড়
★মোজা
★ভালো গ্রিপের স্যান্ডেল বা কেডস
★ভারী খাবার (নিজের প্রয়োজন অনুসারে। উল্লেখ্য, দুপুরের খাবার আয়োজকরা সরবরাহ করবেন)
ইভেন্ট সংক্রান্ত যেকোন তথ্য ও সহযোগীতার জন্য যোগাযোগ করুনঃ
বাবর আলীঃ 01717-148173
ফরহান জামানঃ 01818-416570
দেবাশীষ বলঃ 01765-205100
রাশিক হাফিজঃ 01742 456 340