May 30, 2026 4:20 pm
May 30, 2026 4:20 pm

Mountain Talk with Malay Mukherjee

Mountain Talk with Malay Mukherjee

Mountain Talk with Malay Mukherjee

Mountain Talk with Malay Mukherjee

Venue :

Photobank Gallery

Description :

ভার্টিক্যাল ড্রিমার্স নিয়ে এলো ভারতের পর্বতারোহী মলয় মুখার্জির দুঃসাহসিক পর্বত অভিযানগুলোর গল্প সামনাসামনি বসে শোনার সুযোগ।
আগামী ৮ই ডিসেম্বর শুক্রবার (বিকাল ৪.৩০-৭.৩০) চট্টগ্রামের সার্সন রোডে অবস্থিত “PhotoBank Gallery” মিলনায়তনে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের উদ্যোগে আয়োজিত “Mountain Talk” শীর্ষক অনুষ্ঠানে দেশের অ্যাডভেঞ্চারপ্রেমী তরুণদের সামনে এভারেস্ট সহ হিমালয়ের আরও কয়েকটি দুর্গম পর্বতে অভিযানের গল্প শোনাবেন প্রখ্যাত পর্বতারোহী মলয় মুখার্জি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার জনাব শোয়েব ফারুকী।
মলয় মুখার্জী ২০১৬ সালের ২১ মে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ করেন এবং নিচে নামা শুরু করার এক ঘণ্টার মধ্যে তিনি দ্বিতীয়বারের মত চূড়ার দিকে রওনা হন এবং আবারো শীর্ষে পৌঁছান। এর আগে তিনি লবুচে, নন্দা ঘুন্টি, মাউন্ট রামজাক ও স্টক কাংড়ি চূড়ায় আরোহণ করেন। এ বছর সেপ্টেম্বরে তিনি আরোহন করেন ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস। হিমালয়ের দূর্গম সব পর্বতে তার এই অভিযান গুলোরই গল্প শোনাবেন অভিযাত্রী মলয় মুখার্জি।
চলে আসুন, এই সাহসী অভিযাত্রীর নিজের মুখেই শুনুন তার গল্প। আপনি সবান্ধব আমন্ত্রিত।
.
Not every day you get to meet and listen to the stories of such intrepid mountaineer.
Don’t miss it ! 🙂

Registration Fee :

Upcoming events

past events

Vertical Dreamers Ultra Edition-3

Vertical Dreamers Ultra: Edition-3 (Dec 5, 2025)

BD Mountaineers Summit 2025

BD Mountaineers Summit 2025